অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শিল্প ক্ষেত্রে চার ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২২ রাত ১১:২৫

remove_red_eye

৫১৫

রমজান মাস উপলক্ষে আগামীকাল (১২ এপ্রিল) থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প ক্ষেত্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটর করবে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম।

সোমবার (১১ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। শিল্প শ্রেণির গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, রমজানে আবাসিক খাতে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রমজান মাসে বিকেলে যখন রান্নাবান্নার চাপ শুরু হয়, তখন গ্যাসের চাপ কমে যায়। এতে বাসায় ইফতার বানানোসহ রান্না-বান্না করতে ব্যাপক সমস্যা হয় আবাসিক গ্রাহকদের। এ কারণে বাধ্য হয়ে পেট্রোবাংলার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...