অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

শাকিবের গুঞ্জন সত্যি হলো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২২ রাত ১২:০১

remove_red_eye

৬৬২

কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল এবার আমেরিকান অভিনেত্রীর বিপরীতে পর্দায় দেখা যাবে শাকিব খানকে। অভিজ্ঞরা বলেন, শোনা কথায় বিশ্বাস করতে নেই। বিশেষ করে চলচ্চিত্রে কখন কি বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে বলা দায়। কিন্তু এই ব্যাপারটি যে গুঞ্জন ছিল না জানা গেল গতকাল। 

২৮ মার্চ ছিল শাকিব খানের জন্মদিন। মার্কিন মুলুকে এবার এই চিত্রনায়ক দিনটি পালন করেছেন। এদিনই আমেরিকান অভিনেত্রী নিয়ে নতুন সিনেমার মহরত করে চমক দেখান শাকিব। 

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ মার্চ) ভোরে নিউ ইয়র্কের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে শাকিব প্রযোজিত নতুন সিনেমা ‘রাজকুমার’-এর মহরত। এই আয়োজনে পরিচয় করিয়ে দেওয়া হয় মার্কিন নায়িকা কোর্টনি কফিকে। এ সময় প্রকাশ করা হয় সিনেমার প্রথম মোশন পোস্টার।

মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘এখন দেখা যাচ্ছে আমাদের দেশে হল সংখ্যা কমে গেছে। কিন্তু বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড়শ হল যুক্ত করি তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারবো।’

‘রাজকুমার’ পরিচালনা করছেন হিমেল আশরাফ। এই সিনেমার জন্য কয়েক ধাপে অডিশন নেওয়ার পর কোর্টনি কফিকে নির্বাচিত করা হয়েছে। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। থিয়েটারে কাজ করছেন অনেকদিন। সম্প্রতি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে অভিনেত্রী বাছাই করেছেন তারা। ওই এজেন্সি প্রথমে ৮৭ জনের একটি তালিকা দেয়। সেখান থেকেই নানান পর্বে বাছাই শেষে কোর্টনিকে পছন্দ করেন রাজকুমার টিম। জানান সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ।

শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস প্রযোজিত এই সিনেমার সহপ্রযোজক কাজী রিটন ও জাকারিয়া মাসুদ। আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং। নিউ ইয়র্ক, মায়ামি সমুদ্র সৈকতসহ দেশটির কিছু আকর্ষণীয় লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে বলে জানান এর নির্মাতা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...