বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে মার্চ ২০২২ রাত ১০:৫৮
৪৯৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের তিন-চতুর্থাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে। অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হওয়া শিক্ষার্থীরা যেন চাহিদা অনুযায়ী কাজের যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য কারিকুলামে পরিবর্তন আনা হতে পারে।’
বিশ্ববিদ্যালয়গুলোতে কীভাবে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়, সে চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যে শিক্ষার্থী অনার্স বা মাস্টার্স ডিগ্রি নিয়ে বের হবেন, তিনি যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হতে পারেন। তার যেন চাকরি পেতে সমস্যা না হয়। সে উদ্যোক্তা হতে চাইলেও হতে পারেন। সেসব দক্ষতা নিয়ে যেনো সে পাস করতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত