অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরি পাবেন হাদিসুরের ভাই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ দুপুর ০১:২৫

remove_red_eye

৫৫২

ইউক্রেনের আলভিয়া বন্দরে নিহত মো. হাদিসুর রহমানের দুই ভাইয়ের যে কোনো একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন। 

সোমবার (১৪ মার্চ) রাতে হাদিসুরের মৃতদেহ বরগুনার বেতাগীর কদমতলা গ্রামে নিয়ে আসার পরে তার বাবা-মা’কে সান্ত্বনা দিতে গিয়ে এই তথ্য জানান তিনি। 

এসময় তিনি বলেন, হাদিসুরের মৃত্যুতে উপজেলা প্রশাসন শোকাহত ও মর্মাহত। হাদিসুরের অভাব অপূরণীয়। হাদিসুর তার বাবা-মা ও দু্ই ভাইয়ের পুরো খরচ বহন করতেন। এই পরিবারের পাশে প্রশাসন থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হাদিসুরের সেজ ভাই মো. তারেক অথবা ছোটো ভাই গোলাম রহমান প্র্রিন্স এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে ‍সুযোগ হলেই তাকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। 

সোমবার (১৪মার্চ) রাত ৯.৪৫ মিনিটে হাদিসুরের মৃতদেহ বরগুনার বেতাগীতে তার নিজ বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। এর আগে সোমবার বেলা ১২টার পর হাদিসুরের মৃতদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার পরে মৃতদেহ নিয়ে বরগুনার ‍উদ্দেশ্যে রওয়ানা করেন স্বজনরা।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের আলভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশী জাহাজে রকেট হামলায় নিহত হয় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এর আগে গত ২২ ফেব্রুয়ারি আলভিয়া বন্দরে নোঙর করা হয় জাহাজটি। হাদিসুর একা মারা গেলেও বেঁচে যান জাহাজের বাকি ২৮ জন নাবিক।

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...