অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১১ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

২৮ মার্চ দেশব্যাপী বামজোটের অর্ধদিবস হরতাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ রাত ০৯:১১

remove_red_eye

৩৭৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবা‌দে ২৮ মার্চ সোমবার দেশব্যাপী অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের ডাক দি‌য়ে‌ছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (১১ মার্চ) পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা ক‌রেন। 

তিনি বলেন, ‘‘নিত্য প্রয়োজনীয় অতি জরুরি খাদ্যপণ্যের অস্বাভাবিক ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ আজ নাকাল। মানুষ চরম দুর্ভোগ আর কষ্টে দিন পার করছে। গরিব ও স্বল্প আয়ের কোটি কোটি মানুষের খাদ্যগ্রহণও কমে গেছে। ঘরে ঘরে হাহাকার দেখা দিয়েছে। জনগণের এক বড় অংশ দুই বেলাও ভালভাবে খেতে পারছে না। এই অবস্থা চলতে দিলে দেশে আবারও দুর্ভিক্ষ দেখা দেবে।

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের ডাক দি‌য়ে‌ছি। হরতাল সফল করতে সারাদেশে সভা, সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ ও প্রচারপত্র বিলি করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ব‌লেও জানান তি‌নি।”

দেশের জনগণকে নিজেদের বাঁচার প্রয়োজনে দেশব্যাপী হরতালের কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানি‌য়ে সাইফুল হক সকল বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল, সংগঠন, শ্রেণিপেশার সংগঠন ও নেতৃবৃন্দকেও স্ব-স্ব অবস্থান থেকে একইদিন হরতালের কর্মসূচি ঘোষণা, সমর্থন ও বাস্তবায়নে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকরি কোনো মনিটরিং ও ভূমিকা না থাকায় মুনাফাখোর অসৎ সিণ্ডিকেট ব্যবসায়ীরা দেশের মানুষকে পুরোপুরি জিম্মি করে ফেলেছে। প্রতিদিন ভোক্তাদের পকেট থেকে তারা হাজার হাজার কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে। আমদানিকারক, মিলার, চাতালের মালিক, আড়তদার, মজুতদার, ফড়িয়া মধ্যস্বত্ত্বভোগী সিণ্ডিকেটসগুলোর সঙ্গে সরকারের অশুভ আতাতের কারণে প্রায় প্রতিটি খাদ্যপণ্যের দাম আজ আকাশচুম্বি। মানুষের জীবন নিয়ে তারা এখন রীতিমত ছিনিমিনি খেলছে। বাস্তবে এক ধরনের নৈরাজ্য চলছে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদী এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক আন্দোলনের এড. মোসাদ্দেক হোসেন বাবুল, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস। উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ কাফি রতন, আকবর খান, জুলফিকার আলী, বাচ্চু ভূইয়া, অনিরুদ্ধ দাস অঞ্জন, লুনা নূর, মোফাজ্জল হোসেন মোশতাক, খালেকুজ্জামান লিপন প্রমুখ।

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আরও...