অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

‘নিরপেক্ষ লোক দিয়ে ইসি গঠ‌ন কর‌তে হ‌বে’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

৬১১

সুষ্ঠু ও গ্রহণ‌যোগ‌্য নির্বাচ‌নের জন‌্য নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 

এর আগে সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। 

কা‌দের ব‌লেন, ‘সুষ্ঠু ও গ্রহণ‌যোগ‌্য নির্বাচ‌নের জন‌্য নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হ‌বে। তা‌দের‌কে স্বাধীনভা‌বে কাজ করার ক্ষমতা দিতে হ‌বে। অন‌্যথায়, ক্ষমতাহীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পা‌রে না। কারণ, ক্ষমতাহীন নির্বাচন কমিশনকে দলীয় সরকারের মুখাপেক্ষি হতে হয়। তাই ক্ষমতাবান নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই।’ 

তিনি আরও বলেন, ‘এ জন্যই আমরা ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি করতে প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন গঠনে আইন হয়েছে কিন্তু কমিশনকে ক্ষমতা দেওয়া হয়নি।’

জাপা চেয়ারম‌্যান বলেন, ‘নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশ দ্বার। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব হয় না। আর গণতন্ত্র না থাকলে রাষ্ট্রের কোথাও জবাবদিহিতা থাকে না। তাই, সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনিবার্য।’ 

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেওয়া প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ 
 
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূইয়া, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, স্বেচ্ছাসেকব পার্টির দপ্তর সম্পাদক মো. কামাল হোসেনসহ পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...