অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

রাশিয়ার সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক চায় ইউক্রেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৩৭

remove_red_eye

৫৬৫

সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে রাশিয়া ও ইউরোপীয় নিরাপত্তা দলের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক চায় ইউক্রেন।  আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী দমিত্রো কুলেবা।

দমিত্রো কুলেবা বলেন, ‘ইউক্রেন সীমান্তে কি কারণে রুশ সেনাদের মোতায়েন করা হয়েছে এ বিষয়ে মস্কোর কাছে জানতে চাওয়া হলেও তারা সেই বিষয়টিকে কোনো গুরুত্ব দেয়নি। এরই পরবর্তী পদক্ষেপ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে।’

এর আগে কুলেবা স্থানীয় সময় গত শুক্রবার রাশিয়ার উদ্দেশ্য কী এমন প্রশ্ন তুলে এ বিষয়ে উত্তর জানতে চান। একই সঙ্গে তিনি ভিয়েনা ডকুমেন্টের অধীন থাকা রাশিয়ার অবস্থানের বিষয়টি জানতে চান।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি রাশিয়া উরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো–অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) সদস্যদের নিরাপত্তা চুক্তিকে গুরুত্ব দেয় তাহলে উত্তেজনা কমাতে সহযোগিতা করতে হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়া হামলার পরিকল্পনা চালাচ্ছে, এমন কোনো প্রমাণ তার কাছে নেই। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ইঙ্গিত করে তিনি বলেন, এ ধরনের অভিযোগ থেকে উত্তেজনা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুই নেতার কথাপোকথনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি দপ্তর হোয়াইট হাউস জানায়, ফোনালাপে বাইডেন ইউক্রেনের প্রতি তার সমর্থনের কথা কয়েকবার ব্যক্ত করেছেন। একই সঙ্গে দুই নেতা কূটনৈতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।’

ইউক্রেন জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও পাশে থেকে সহায়তা দিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি।

এর ঠিক একদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন বাইডেন। তবে এই দুই নেতা ইউক্রেন ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...