অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


‘লবিস্টের নামে কারা টাকা পাঠিয়েছে খতিয়ে দেখা হচ্ছে’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৫৪৩

‘বিদেশে লবিস্ট নিয়োগের নামে কারা কারা টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের সামনে আনা হবে।’ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।   

শনিবার (৫ ফেব্রুয়ারি) মানিক মিয়া এভিনিউর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

রাজধানী স্কুলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়টি কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে শিগগিরই তাদের সামনে আনা হবে। এবং যুক্তরাষ্ট্রকে কারা ভুল বুঝিয়েছে, তাও জনগণের সামনে তুলে ধরা হবে আমরা সেভাবে কাজ করছি।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাহাড়ে শান্তি চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনা ক্যাম্পগুলো সরিয়ে নিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাহাড়ে বিচ্ছিন্ন ঘটনা নতুন নয়। এখানে ষড়যন্ত্র কাজ করে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।