অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২১শে জুন ২০২৬ | ৭ই আষাঢ় ১৪৩৩

৭ কলেজে ভর্তি: চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:১৭

remove_red_eye

৫৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির কার্যক্রম চলছে। আগামী ৮ ফেব্রুয়ারি ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, সাত কলেজের তৃতীয় পর্বের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন করে যারা বিভাগ মনোনয়ন পেয়েছেন, তাদেরকে ভর্তির প্রথম কিস্তির টাকা আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখের পর চূড়ান্ত পর্বের মনোনয়ন দেওয়া হবে। তাই, আগামী ৮ ফেব্রুয়ারির পর তৃতীয় পর্বের মনোনয়নের জন্য টাকা জমা করা যাবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটে প্রায় ২১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছেন। এ ধাপের পর থেকে আর বিষয় কিংবা কলেজ মাইগ্রেশন বন্ধের সুযোগ থাকবে না। প্রথম দুটিতে এ সুযোগ ছিল।

তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় মনোনয়নে যারা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে মাইগ্রেশন বন্ধের আবেদন করেছেন, তাদের আবেদন আমরা গ্রহণ করেছি। সে সংখ্যাটাও কম নয়, ১ থেকে দেড় হাজারের মতো হবে। আজ তৃতীয় ধাপের মনোনয়ন থেকে অটো মাইগ্রেশন চলবে। আগামী ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।’

প্রথম ও দ্বিতীয় মনোনয়নে ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরুর দিক থেকে দেওয়া হয়েছিল। এ সময় যেসব ভর্তিচ্ছু মাইগ্রেশন বন্ধ করেছেন, তারা ওই কলেজ এবং বিষয়েই থাকবেন। ভর্তিচ্ছুদের পছন্দক্রম এবং মেধা অনুসারে মনোনয়ন দেওয়া হয়েছে। অবশিষ্ট শূন্য আসনে মেধাতালিকা অনুসারে নতুন শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হচ্ছে।

গত ১৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। গত বছরের ৫- ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। এ বছর ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০, বাণিজ্য ইউনিটে ৫ হাজার ৩১০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সংখ্যা ১৪ হাজার ৩৫০টি আসন আছে। সাত কলেজে আসন ২৬ হাজার ১৬০টি।

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ

৩-৪ বছরের মধ্যে নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ

৩-৪ বছরের মধ্যে নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ

রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটে চ্যালেঞ্জে বাজেট: সিপিডি

রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটে চ্যালেঞ্জে বাজেট: সিপিডি

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?

তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?

হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি, কতটা প্রস্তুত বাংলাদেশ?

হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি, কতটা প্রস্তুত বাংলাদেশ?

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

আরও...