অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ | ২২শে কার্তিক ১৪৩৩


ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭

remove_red_eye

৩৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উপলক্ষে ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে ভোলা শহরের কেজাহান মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে দলের নেতাকর্মীরা স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য, মূলনীতি, ইসলামী আদর্শ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ও রাজনৈতিক দর্শন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।


এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে দলের পরিচিতিমূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের সদস্য হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও পথচারীদের অনেকেই দলের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং সদস্য ফরম পূরণের মাধ্যমে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে নীতি, আদর্শ, সততা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে সংগঠনটি ধারাবাহিকভাবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তাঁরা আরও বলেন, ইসলামের সৌন্দর্য ও আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা আক্তার হোসেন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আদনান, সাংগঠনিক সম্পাদক এইচ এম ইব্রাহিম, অর্থ সম্পাদক মাওলানা আবু জাফর, ভোলা সদর থানা শাখার সভাপতি মাওলানা আরিফ বিল্লাহসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।


দাওয়াতি মাসকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইসলামী আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।





ভোলা থেকে মায়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি সারসহ ৮ পাচারকারী আটক

ভোলা থেকে মায়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি সারসহ ৮ পাচারকারী আটক

ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ

ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ

কোস্টগার্ডের অভিযানে চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

কোস্টগার্ডের অভিযানে চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও  ট্যাব বিতরণ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোয়ারে আগুন, ৪ গরু অগ্নিদগ্ধ

লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোয়ারে আগুন, ৪ গরু অগ্নিদগ্ধ

মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক

মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...