বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৬ রাত ১১:৫২
৫৬
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলার তেঁতুলিয়া নদী থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬৬ লাখ টাকারও বেশি মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আট পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে ভোলার দক্ষিণ আইচা থানাধীন তেঁতুলিয়া নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা।
অভিযানে সার পাচারের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর সুবর্ণচরের আজগর হোসেন ও সেলিম, লক্ষ্মীপুরের কমলনগরের কবির হোসেন এবং ভোলার আব্দুল মমিন, শামীম, ইউসুফ, সিরাজ ও রায়হান।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের সম্পদ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ
কোস্টগার্ডের অভিযানে চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত
লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোয়ারে আগুন, ৪ গরু অগ্নিদগ্ধ
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত