অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ | ২২শে কার্তিক ১৪৩৩


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৬ রাত ১০:৫৮

remove_red_eye

৩৬

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানা তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে ভোলা পৌরসভার শহর সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কাজী গোলাম কবির, উপজেলা সবাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। প্রশিক্ষণ পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার।
প্রশিক্ষণে ভোলা পৌরসভা থেকে একজন সুপারভাইজার ও ৯ জন তথ্য সংগ্রহকারী এবং ভোলা সদর উপজেলা থেকে দুজন সুপারভাইজার ও ২৩ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ট্যাব বিতরণ করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ট্যাব বিতরণের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে। জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।





ভোলা থেকে মায়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি সারসহ ৮ পাচারকারী আটক

ভোলা থেকে মায়ানমারে পাচারের সময় ২৪ হাজার ৬০০ কেজি সারসহ ৮ পাচারকারী আটক

ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ

ভোলা সরকারি কলেজের ৭৯ শিক্ষার্থীকে টিসি নেওয়ার নির্দেশ

কোস্টগার্ডের অভিযানে চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

কোস্টগার্ডের অভিযানে চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত

ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠিত

লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোয়ারে আগুন, ৪ গরু অগ্নিদগ্ধ

লালমোহনে পূর্বশত্রুতার জেরে গরুর খোয়ারে আগুন, ৪ গরু অগ্নিদগ্ধ

মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক

মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও...