বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:০১
৫২৭
ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। তাই অস্ট্রিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার অস্ট্রিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মারের সঙ্গে টেলিফোনে আলাপে এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার। এসময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বিভিন্ন বিষয়ে ১০ মিনিটের মতো কথা হয়।
প্রথমদিকে ১৫ লাখ করোনা টিকা উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও ভ্যাকসিন লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।
চ্যান্সেলর বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক, বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী।
এসময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত