অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


ইসি নিয়োগ আইনে রাষ্ট্রপতির সম্মতি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ১০:৫৬

remove_red_eye

৫৯১

 প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ -এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে মহান জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ তার সদয় সম্মতি প্রদান করেছেন।