বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ১০:৫৩
৫৬৪
একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) এই ফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।
এ ব্যাপারে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলেও এ ব্যাপারে এসএমএ পাঠানো হবে।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে।
তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চয়ন করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ২ মার্চ।
গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।
ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পেরেছেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। কোনো পরীক্ষা দিতে হবে না।
ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান
ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল
বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিন জন গ্রেপ্তার, থানায় মামলা
ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত