অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

করোনায় দেশে আরো ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪৪০

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২২ রাত ০৮:৩৩

remove_red_eye

৫৩৪

বাংলার কণ্ঠ ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছে। এদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ১২ জন। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৩৯ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৯৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, আজ ২০ জনসহ এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। গতকাল  ৪৯ হাজার ৪২৫  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৮০৭ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৯৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন। সুস্থ্যতার হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ হাজার ১১৩ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৮৪ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ২৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে।
আজ ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। তবে খুলনা ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...