অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ১৮ দিনে ২৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত ,সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপে বেড সংকট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০১৯ রাত ১০:১৭

remove_red_eye

৭৬০

হাসিব রহমান : ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় আরো ১১ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে। এ নিয়ে ১৮ দিনে এ পর্যন্ত ২৩৯ জন আক্রান্ত হয়েছে। এতে করে বেড সংকট দেখা দেওয়ায় অন্যান্য রোগীরা হাসপাতালে সিট না পাওয়ায় চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তাদের অভিযোগ সঠিক চিকিৎসা সেবা তারা পাচ্ছে না। অতিরিক্ত রোগীর চাপে ডাক্তার ও নার্সরা হিমসিম খাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক’শ শয্যার ভোলা সদর হাসপাতাল হলেও এখানে বর্তমানে রোগীর সংখ্যা দ্বিগুনেরও বেশী। ঈদে বাড়ি এসে অনেক রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভোলা হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে এই হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় ২টি ডেঙ্গু ওয়ার্ড খেলা হয়েছে। প্রতি দিনই প্রায় ১০ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। সিভিল সার্জন জানিয়েছেন,গত ২৪ ঘন্টায় ভোলায় আরো ১১ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। এ নিয়ে ১ আগষ্ট থেকে ১৮ দিনে রবিবার পর্যন্ত ভোলা জেলায় ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে. ২৩৯ জন। তার মধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে ৩৪ জন। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে ২০ জন ও চরফ্যাসন হাসপাতালে ১৪ জন। এছাড়া অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অধিকাংশই।
এদিকে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় পুরুষ মেডিসিন ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। এতে করে সাধারন রোগীরা রয়েছে চরম বিপাকে। তারা হাসপাতালের ওয়ার্ডে বেড না পেয়ে বারান্দার ফ্লোরে ও বারান্দায় সিটে বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছে। এতে করে প্রচন্ড গরম দুর্গন্ধ যেমন সয্য করতে হয় মেনি বৃষ্টি এলে মাঝে মাঝে ভিজতেও হয়। তাদের দুর্ভোগের সিমা নেই বলে অভিযোগ রোগীর স্বজনদের।
হাসপাতালের নার্স জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা সেবা দিতে গিয়ে তারা হিমসিম খাচ্ছে। সিট সংকট দেখা দিয়েছে।
এদিকে ভোলার সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার জানান,ঈদের আগে ডেঙ্গু রোগীর প্রদুভাব বাড়লেও এখন কিছুটা কমে আসছে। তবে মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। রোগী বেশী হওয়ায় হাসপাতালে করিডোরে রোগীকে রাখা হচ্ছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...