অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৫ রাত ১১:২৬

remove_red_eye

৩৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছে স্থানীয় ছাত্র-জনতা। শনিবার রাত ৯টার দিকে ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ মশাল মিছিল করেন তারা। এ সময় তারা ইন্ট্রাকো কম্পানির কর্তৃক ভোলা থেকে গ্যাস নেওয়া বন্ধে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত থেকে ইন্ট্রাকো কম্পানির ঢাকাগামী সকল গ্যাসবাহী গাড়ী যাওয়া বন্ধ করে দেন এবং ভোলা থেকে গ্যাস নিয়ে যাওয়ার পথে বেশ কয়েকটি গ্যাসবাহী কাভার্ডভ্যান আটকে রাখেন আন্দোলনকারীরা। তাদের দাবি ভোলা থেকে গ্যাস বাইরে নেওয়ার আগে ভোলার আবাসিক গ্যাস সংযোগ দিতে হবে, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন করতে হবে, ভোলা-বরিশাল সেতু বাস্তাবায়ন করতে হবে, ভোলায় গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলতে হবে। অন্যথায় ভোলা থেকে কোনো গ্যাস জেলার বাইরে যেতে দেওয়া হবে না। এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত গ্যাসভর্তি মোট ৮টি কাভার্ডভ্যান আটক করে রেখেছে আন্দোলনকারীরা। এ সকল দাবি আদায়ে রবিবার সকাল ১০টায় আগামীর ভোলা নামের একটি সংগঠন ভোলার বাংলাস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। মশাল মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ব-দ্বীপ ছাত্রকল্যান সংসদ ভোলা জেলার আহবায়ক মো. রহিম ইসলাম, মেহেদী হাসান, জিদান আনাবির, আকিব, রুমন, আরিফ, আসিফ, রাজু ও রায়হান প্রমুখ।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...