অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবীতে আজ বিক্ষোভ সমাবেশ

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৫ রাত ১২:৩০

remove_red_eye

৩৩০

ইসতিয়াক আহমেদ   : বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দ্বীপ জেলা ভোলার নাগরিকরা এবার তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠছেন। ‘আগামীর ভোলা’ উদ্যোগে আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচী সফল করতে শনিবার শহরের মাইকিংসহ লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা মূলত তিনটি গুরুত্বপূর্ণ দাবিতে সোচ্চার হবেন । দাবী গুলো হচ্ছে,ভোলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, প্রাকৃতিক গ্যাসের ন্যায্য ব্যবহার নিশ্চিত করা এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণ।
আয়োজনকারীদের পক্ষ থেকে জানানো হয়, ভোলা বাংলাদেশ থেকে একেবারেই বিচ্ছিন্ন একটি দ্বীপ। ভোলায় প্রায় ৩০ লাখ লোকের বাস। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভোলায় কোন মেডিকেল কলেজ হাসপাতাল না থাকায় মানসম্পন্ন চিকিৎসা থেকে আমরা বঞ্চিত। এমনকি ছোটখাটো কোন দুর্ঘটনা হলে ও চিকিৎসার ব্যবস্থা নেই। অনেকেই ঢাকায় যাওয়ার পথেই মারা যান। আমরা অবিলম্বে ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল চাই। আমাদের প্রাণের দ্বীপ জেলা ভোলায় রয়েছে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত। বাপেক্সের হিসেবে ভোলায় প্রায় ৭টিসিএফ গ্যাস মজুত রয়েছে। সারা পৃথিবীতে উত্তোলনস্থানের বাসিন্দাদের সুযোগ সুবিধা দিয়ে প্রাকৃতিক সম্পদ জাতীয় স্বার্থে ব্যবহার করা হয়। কিন্তু ভোলাবাসীকে বঞ্চিত করা হচ্ছে। নামেমাত্র ২ হাজার ৩৩৫টি আবাসিক সংযোগ দেয়া হয়েছে। অথচ দৈনিক ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। আমরা বৈষম্যের স্বীকার। তাই ভোলার গ্যাস ভোলাবাসীর অধিকার সর্বপ্রথম। এছাড়াও ভোলার সঙ্গে বাংলাদেশের মুল ভূ-খন্ডের কোনো সড়ক যোগাযোগ নেই। আমাদেন যাতায়াতের একমাত্র বাহন হলো লঞ্চ। বেতুয়া থেকে সর্বশেষ লঞ্চ বিকেল ৫টায়। আর ইলিশা থেকে রাত ১০টায়। এরপর জরুরি হলেও ভোলা থেকে বের হওয়ার আর কোন সুযোগ থাকে না। এমনকি ভোলায় কোন নিকটআত্মীয় মারা গেলে সময়মতো শেষ দেখাও হয়না অনেক সময়। কেউ বড় এক্সিডেন্ট করলেতো মরা ছাড়া কোন উপায় থাকে না। তাই ভোলা-বরিশাল সেতু আমাদের মৌলিক অধিকার।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...