অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় প্রায় ২ লাখ ৮০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২১ রাত ০১:৪০

remove_red_eye

৬৯৫

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে মোট ২ লাখ ৭৯ হাজার ১৬২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৩৯২ শিশুকে একটি করে নিল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৫ হাজার ৭৭০ শিশুকে লাল রংয়ের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে  বুধবার দুপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক অরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, জেলার ৭ উপজেলায় ১০ টি স্থায়ী কেন্দ্র ও ১৬’শ ৮০ টি অস্থায়ী কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ জন্য মোট ৪১’শ ১২ জন স্বেচ্ছাসেবক ও টিকাদান কর্মী এবং ৩১০ জন স্বাস্থ্য সহকারী প্রস্তুত রয়েছে। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানুষিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। এই কর্মসূচি বাস্তবায়নে মাইকিংসহ বিভিন্ন প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
এসময় জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ অপু বক্তব্য দেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...