অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কমিউনিটি স্কোরকার্ড বিষয়ক সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২১ রাত ০৯:০৯

remove_red_eye

৪৩৬

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : কৈশোর বান্ধব স্খাস্থ্যসেবার মান উন্নয়নে  কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়নে এবং প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ভোলার সিভিল সার্জন সম্মেলন কক্ষে  এই সভা অনুষ্ঠিত হয়।

 ইয়েস বাংলাদেশ এর আয়োজনে দ্বি-বার্ষিক সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলার সিভিল সার্জন ডা:কে এম শফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ভোলা সদর উপজেলা  পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা: আফরোজার  বেগম, ভোলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: শাহাদাত  হোসেন।  সভায় স্বাগত বক্তব্য রাখেন ইয়েস বাংলাদেশ এর সেন্ট্রাল ভলেন্টিয়ার দ্বীপন দে (দ্বীপ)। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনসিটিএফ এর জেলা সম্মনয়কারী আদিল তপু। এসময় উপস্থিত ছিলেন ব-দ্বীপ ফোরাম এর প্রধান  সম্মনয়কারী মীর মোশারেফ অমি, এনসিটিএফ ভলেন্টিয়ার রিমা আক্তার সিমু। এসময় বক্তব্য রাখেন  এসনিটিএফ এর শিশু সাংবাদিক আমান উল্লাহ রাব্বি, ইমা আক্তার। এসময় বক্তরা বলেন,কৈশোর অপার সম্ভাবনার বয়স। ব্যক্তিত্ব গঠনের উপযুক্ত সময়।  এ জন্য কিশোর-কিশোরীদের প্রতি আরও যতœবান হওয়া উচিত। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের  পথ প্রসারিত করা প্রয়োজন। দৈনন্দিন  জীবনে কিশোরীদের যেসব বাধার  সম্মুখীন হয়, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।  বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ কিশোর-কিশোরী। সঠিক  দিকনির্দেশনার মাধ্যমে  এই কিশোর-কিশোরীদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে।
এসময় কিশোর-কিশোরীরা ইউনিয়ন স্বাস্থ্যসেবার কেন্দ্রের নানা সমস্য তুলে ধরে বলেন, সরকার কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে  কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা স্থাপন করেছে। কিন্তুু সেই সেবা কেন্দ্র গুলোতে এখন পর্যাপ্ত সেবার পরিবেশ ফিরে আসেনি। তাই স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির জন্য সিভিল সার্জন সহ জেলার প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন। এসময় সিভিল সার্জন কিশোর-কিশোরীদের নানা সমস্যার কথা শুনে ভবিষ্যৎ এই সমস্যার  সমাধান করার আশ্বাস প্রদান করেন।   

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...