অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ঘোড়ার পিঠে চড়ে ও পালকীতে করে নববধূকে নিয়ে বাড়ি এলেন বর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:৫২

remove_red_eye

৬২৯





 বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিজের বিয়েকে ইতিহাস করে রাখতে বর যাত্রী নিয়ে ঘোড়ার পিঠে চড়ে কনে আনতে গেলেন বর মোঃ আনোয়ারুল আজিজ। কনের বাড়ির খাওয়া দাওয়া শেষে বর আবার ঘোড়ার পিঠে ও কনে সুমাইয়া আক্তার (ইরা) কে পালকীতে করে নিয়ে ফিরেন নিজের বাড়ি। ব্যাতিক্রমী এ আয়োজনটি বুধবার (১৭ নভেম্বর) বিকেলে ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডর গাজীপুর রোড এলাকায় ঘটে।
বর মোঃ আনোয়ারুল আজিজ ওই এলাকার মোঃ আকবর হোসেনের বড় ছেলে। বর ঢাকায় পাসপোর্ট অফিসে কম্পিউটার অপারেটরের চাকরি করেন। এবং কনে সুমাইয়া আক্তার (ইরা) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোট আলগী গ্রামের রাজা মিয়া বাড়ির মোঃ লোকমান হোসেনের একমাত্র কন্যা। তিনি ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে অনার্সে পড়াশুনা করছেন।
বর মোঃ আনোয়ারুল আজিজ জানান, আগে গ্রাম বাংলার ঐতিয্য ছিলো পালকীতে কনে শ^শুর বাড়িতে আসবে। এবং বর ঘোড়ার পিঠে করে বিয়ে করতে শ^শুর বাড়ি যাতো। কিন্তু কালের পরিবর্তণে তা বিলীন হয়ে গেছে প্রায় ৩০/৪০ বছর আগে। তবে আমি আমার বিয়েকে স্বরণ করে বা ইতিহাস করে রাখতে নিজে ঘোড়ার পিঠে চড়ে বর যাত্রী নিয়ে কনের বাড়ি যাই। এবং কনেকে পালকীতে করে ও ঘোড়ার পিঠে চড়ে নিজের বাড়ি ফিরি।
তিনি আরো জানান, তার মতো সবাই যদি নিজেদের বিয়েতে এমন আয়োজন করে তাহলে বিলুপ্ত হওয়া গ্রামীণ ঐতিয্য আবারও ফিরে আসবে।
এদিকে ব্যাতিক্রমী এ আয়োজন দেখে মুগ্ধ এলাকাবাসি। বর ও কনের এমন বিয়ে দেখতে ভীর জমায় স্থানীয়রা।
এমন বিয়ের আয়োজন দেখতে আসা দৌলতখান উপজেলার চর পাতা ইউনিয়নের চর পাতা গ্রামের মোঃ আলমগীর হোসেন জানান, তিনি প্রায় ৩৫ বছর আগে বিয়ে করেন। তার বিয়ের অনেক আগেই পালকী ও ঘোড়া চলে গেছে। কিন্তু তিনি আজ এ আয়োজনের কথা শুনে ছুঁটে আসেন এমন দৃশ্য দেখতে। ব্যাতিক্রমী এ আয়োজন দেখে মুগ্ধ তিনিও।
ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বরের বন্ধু ইভান তালুকদার জানান, আমার বন্ধু তার বিয়েতে প্রাচীন ঐতিয্য তুলে ধরতে চেয়েছিল। আজ সেটা তুলে ধরেছে।
তিনি আরো জানান, বর্তমান তরুণ প্রজম্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে। এবং যারা বিয়ে করেনি তারা এমন ব্যাতিক্রমী আয়োজন করে তাদের বিয়ে স্বরণ করেন রাখলে গ্রামীন ঐতিয্য আবারও ফিরে আসবে।
ভোলা পৌর ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের বাসিন্দা ও বিয়েতে আসা বেনজির আহম্মেদ ভাবনা জানান, তিনি আগে তার দাদা-দাদীর মূখে বর ঘোড়ার পিঠে চড়ে কনের বাড়ি থেকে কনেকে পালকীতে করে নিয়ে যায় এমন গল্প শুনেছিন। কিন্তু আজ তিনি নিজের চোখে তা দেখেছেন। আর এমন দৃশ্য দেখে তিনি মূগ্ধ হয়েছেন।
পালকীর মালিক মোঃ শরীফ জানান, তিনি গত কয়েক দিন আগে প্রায় ৩০ হাজার টাকা খরচ করে পালকী তৈরি করেছেন। এই প্রথম আমার পালকীতে কোন বউ শ^শুর বাড়ি নিয়ে গেছেন। এটাই আমাদের প্রথম ভাড়া।
তিনি আরো জানান, তার পালকীতে আরো কনে যদি শ^শুর বাড়ি যায় তাহলে তাদের জীর্বিকা আরো ভালো ভাবে চলবে।
বর মোঃ আনোয়ারুল আজিজ ২ শতাধিক বর যাত্রী নিয়ে কনের বাড়িতে যান। গেটে কনে পক্ষকে ৪ হাজার টাকা দিয়ে ফিতা কেটে গেট দিয়ে প্রবেশ করেন। আর বর যাত্রী ও কনের আত্মীয় স্বজনদের জন্য ছিলো বিভিন্ন ধরণের খাবারের আয়োজন।






জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...