অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ইলিশ সম্পদ উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২১ রাত ১০:৩১

remove_red_eye

৫৬৭

হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা মৎস্য বিভাগের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক অনিছুর রহমান তালুকদার।
জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, প্রকল্প পরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জামাল হোসেন প্রমুখ।
বক্তারা কর্মশালায় ইলিশ সম্পদের গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতেই সরকার এই প্রকল্প চালু করেছে। বিশ্বের প্রায় ৮০ ভাগ ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদন হয়। জিডিপিতে ইলিশের অবদান ১% এর বেশি। এই কর্মসূচির মাধ্যমে জেলেদের বিকল্প উপায়ে বীবিকা নির্বাহের জন্য সহায়তা প্রদান, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সুফোলভোগী প্রশিক্ষণ, বৈধ জাল বিতরণ, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, ইলিশ অভ্রায়শ্রম ব্যবস্থাপনা জোরদারকরণ, সচেতনতামূলক কার্যক্রমসহ বেশ কিছু উদ্যেগ গ্রহণ করা হয়েছে।
সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি সম্ভব। তাই ইলিশ সম্পদ রক্ষায় সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সকলকে এগিয়ে আসার আহŸান জানান বক্তারা। কর্মশালায় জেলে সমিতির বিভিন্ন সংগঠনের নেত্রিবৃন্দরা ছাড়াও জেলেরা উপস্থিথ ছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...