অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১২ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

বিলম্বে ঢাকায় লঞ্চ যাওয়ায় বিসিএস পরীক্ষা দিতে পারেনি ভোলার শতাধিক পরীক্ষার্থী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২১ রাত ০৯:১৯

remove_red_eye

৭১২

কামরুল ইসলাম : ঢাকা-হাতিয়া নৌ-রুটে চলাচলকারী এমভি তাসরিফ-২ লঞ্চ কর্তৃপক্ষের হটকারি সিদ্ধান্তে ৪৩ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ভোলার শতাধিক পরীক্ষার্থী। শুক্রবার (২৯ অক্টোবর) ভোরে ঢাকা সদরঘাটে লঞ্চটি পৌঁছানোর কথা থাকলেও সকাল ১০ টায় ঘাটে যাওয়ায় এসকল পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি।
ভোলা সদর উপজেলার বিসিএস পরীক্ষার্থী মো. হাবিব, মো. নাইম, আরিফ, শাহনাজসহ ১০-১২ জন পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, তারা বিসিএস পরীক্ষায় অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইলিশা লঞ্চঘাট থেকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি তাসরিফ-২ লঞ্চে উঠেন। লঞ্চটি বরিশালের উলানিয়া থেকে যাত্রী নিয়ে কিছু দুর গিয়ে পুনরায় ভোলার দিকে ফিরে আসে। এ অবস্থায় তারা লঞ্চ কর্তৃপক্ষকে পিছনের দিকে যাওয়ার কারন জিজ্ঞেস করলে তারা জানায় লালমোহনের হাকিমুদ্দিন ঘাটে চরফ্যাশন থেকে ছেড়ে আসা তাদের তাসরিফ-৪ লঞ্চটি বিকল হয়ে যাওয়ায় সে লঞ্চের যাত্রী নিতে তারা সেখানে যাচ্ছেন।
সেখান থেকে যাত্রী নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এবং সকাল ৬টার মধ্যেই যাত্রীদের ঘাটে পৌঁছে দিবেন। পরবর্তী তারা হাকিমুদ্দিন থেকে রাত ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাতে লঞ্চ ধীরে ধীরে চালিয়ে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছায়। এ অবস্থায় কিছু পরীক্ষার্থী দ্রæত লঞ্চ থেকে নেমে পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়েও কেন্দ্রে প্রবেশের সময় অতিবাহিত হওয়ায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তারা আরো জানায়, লঞ্চ দেড়ীতে যাওয়ায় অনেক পরীক্ষার্থী জেদ করে লঞ্চ থেকে নামেনি। যারা নেমে ঝুঁকি নিয়ে কেন্দ্রে গিয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
তারা লঞ্চ কর্তৃপক্ষকে বারবার বিএসসি পরীক্ষার কথা জানালেও তারা এর কোনো কর্ণপাত করেনি। তাই লঞ্চকর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এব্যাপারে ফেয়ারী শিপিং লাইন্স লিমিটেডের (তাসরিফ লঞ্চ) ম্যানেজার মো. ইকবাল জানান, তাদের পরিচালনাধীন তাসরিফ-৪ লঞ্চটি বিকল হয়ে যাওয়ায় সে লঞ্চে থাকা মুমূর্ষু রোগী ও যাত্রীদের আনতে তাসরিফ-২ লঞ্চটিকে মাঝ পথ থেকে রিটার্ন পাঠানো হয়। কিন্তু সকাল ৯টার মধ্যে লঞ্চটি ঘাটে পৌঁছায়। তবে বিসিএস এর মতো এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণকারীদের একদিন আগেই ঢাকা আসা উচিত ছিলো। লঞ্চের যান্ত্রিক ত্রুটি হতেই পারে তাদের এরকম ঝুঁকি নেয়া উচিত হয়নি। তবে বিসিএস-এ অংশগ্রহণকারীদের কাছ থেকে আমরা আশা-যাওয়ার ভাড়া নেয়া হয়নি।

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়ায় ইয়ুথ ফোরামের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরো জনবান্ধব করবে : মির্জা ফখরুল

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

কন্যাশিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: ডা. জুবাইদা

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

অবৈধ অভিবাসনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো :  ধর্মমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতন সহ্য করবো না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো : ধর্মমন্ত্রী

আরও...