বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২১ রাত ০৮:২৯
৭৮৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কৃষকদের মাঝে উন্নতমানের আধুনিক ধান কাটার যন্ত্র ( হারভেস্টার) বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা সদর উপজেলার আওতায় চলতি বছর প্রথম ধাপে ৪ টি হারভেস্টার বিতরণ করা হয়।
সোমবার দুপুর ১২ টায় ভোলা সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে আনুষ্ঠানিকভাবে হারভেস্টার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মঃ ইউনুছ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা এবং কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ১০ জন কৃষককে হারভেস্টার দেয়া হচ্ছে। আজ প্রথম দিন ৪ জন৷ কৃষককে হারভেস্টার দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিদেরকেও দেয়া হবে। তিনি আরও জানান প্রতিটি যন্ত্রের মূল্য ৩৩ লক্ষ ৬০ হাজরা টাকা। কৃষক পরিশোধ করছেন ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অবশিষ্ট প্রায় ২২ লক্ষ টাকা সরকার ভূর্তকি দিচ্ছে।
উপস্থিত কৃষক মোঃ শফিক মিঝি জানান, গত বছর তিনি একটি হারভেস্টার নিয়েছিলেন। প্রায় ১০ লক্ষ টাকা দিয়ে যন্ত্রটি নিয়েছেন। বাকি ২২ লক্ষ টাকা দিয়েছে সরকার। শফিক মিঝি আরও জানান, এক বছরে দুটি ধান এবং একটি গমের মৌসুমে তার মূলধন উঠিয়ে ৫ লক্ষাধিক টাকা লাভ করেছেন। এজন্য তিনি বর্তমান সরকারের প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সারা দেশে এই কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হচ্ছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত