অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় এক ঘণ্টার প্রতীকী জেলা প্রশাসক হলেন দশম শ্রেণির ছাত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২১ রাত ১১:২৯

remove_red_eye

৫৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাসনিম আজিজ রিমি বুধবার এক ঘণ্টার জন্য ভোলার জেলা প্রশাসক হিসাবে প্রতীকী দায়িত্ব পালন করেছেন। জেলা এনসিটিএফ’র আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টার দায়িত্ব পালন করেন রিমি। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর কাছ থেকে প্রতীকী দায়িত্ব¡ নেওয়ার পর এই শিক্ষার্থীকে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। 

পরে এক আলোচনা সভায় প্রতীকী জেলা প্রসাশক তাসনিম আজিজ রিমি দায়িত্ব নিয়েই ভোলাকে শিশু ও নারী বান্ধব জেলা ও সাইবার বুলিং নির্মূল করার কথা জানান। এছাড়াও বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, ইভটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, সুপারিশমালা পেশ করেন। যা বাস্তবায়নের আশ্বাস  দেন জেলা প্রশাসক। উন্নয়ন সংস্থা ইয়েস-বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, অপরাজেয় বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ ও জেলা প্রশাসনের  সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আন্তর্জাতিক  কন্যাশিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে গার্লস টেকওভার অনুষ্ঠানের মাধ্যমে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির ফলে একজন কিশোরী, মেয়েশিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারী ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। যাতে তার আত্মবিশ্বাস বাড়ে ্ও নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারবদ্ধ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার,অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন,ভোলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতার হোসেন,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিটিএফ ভোলা জেলা সমন্বয়কারী সাংবাদিক আদিল হোসেন তপু।

প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব নিয়ে তাসনিম আজিজ রিমি আরো বলেন, ভোলা জেলাসহ সারাদেশে  নারীর প্রতি সহিংসতা নির্যাতনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে ধর্ষণ ও বাল্যবিয়ের মতো সামাজিক অভিশাপ। আমি চাইবো আমার মতো হাজারো স্বপ্ন বুকে নিয়ে কোন কিশোরী কিংবা কোন শিশুকে ধর্ষণের শিকার হতে না হয়। ধর্ষণের শিকার হয়ে  কোন মেয়ে যেনো আত্মহত্যার পথ বেছে না নেয়। মেয়েরা যেন নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারে।

জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, বর্তমানে দেশের সরকার প্রধান নারী,  বিরোধীদলীয় নেত্রী নারী, জাতীয় সংসদের স্পিকারও একজন নারী। সে ক্ষেত্রে প্রান্তিক গ্রাম অঞ্চলের নারী ও কিশোরীরা অনেক পিছিয়ে আছে। তাসনিম আজিজ রিমি ওই কিশোরীদের আইকন হিসেবে পরিচিত পাবে আগামীতে। তাকে দেখেই শিশু ও কিশোরীরা মুক্তমনা হিসেবে বেড়ে উঠবে এবং দেশের সর্বোচ্চ পদগুলো অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া সাহস যোগাবে। তাই নারীদের সুরক্ষা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে আহŸান জানান তিনি।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...