অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২১ রাত ১২:১৯

remove_red_eye

৫৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ‘‘ আমাদের প্রজন্ম,প্রযুক্তির প্রজন্ম’’ এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বর্নাঢ্য  আয়োজনের মধ্যে  আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।  

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে  বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর  বাংলাদেশ  বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায়  ভোলা জেলা পরিষদ মিলননায়তনে  আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সহ  নানা আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা,কন্যা শিশুর নৃত্য,বির্তক প্রতিযোগিতা,জারি গান,নাটক, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতা মূলক ভিডিও প্রদর্শন,  প্রকল্প এলকার কিশোর-কিশোরীর পিতা-মাতাকে সম্মননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব  মামুন আল ফারুক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মো: আবু সালেহ, সমাজ সেবা অফিসার সেলিনা আক্তার, সুশীলন এর টিম ম্যানেজার মো: রকিবুল বাহার। এসময় আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জেন্ডার স্পেশালিষ্ট নাসরীন নাহার,কমিউনিকেশন স্পেশালিষ্ট সেতেরিয়া জান্নাত, সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট মো: সহিদুল ইসলাম,সুশীলন এর মনিটরিং এন্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর আসমা খাতুন প্রমুখ। 

অনুষ্ঠারে সভাপত্বিত করেন কিশোরী লিডার মুন্নী বেগম।  অনুষ্ঠানের সমাপনীতে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজিত হাওলাদার। 

 অনুষ্ঠানে  বাল্য বিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের প্রকল্প এলাকার  কিশোর-কিশোরী,কাজী,ঈমাম,শিক্ষক,ধর্মীয় নেতা অংশ গ্রহন করেন। এই দিবস উদযাপনের মাধ্যমে কন্যা শিশুদের না বলা কথা,তাদের না দেখার জীবনের গল্প,তাদের অবস্থান এবং শক্তিকে  সকলের সামনে তুলে ধরতে পারবে । এর মাধ্যমে কন্যাশিশুরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে আশা করেন। অনুষ্ঠানে শেষে  বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের ৬ জন চ্যাম্পিয়ান মাতাও পিতাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...