অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২১ রাত ১০:২১

remove_red_eye

৭০৬

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে ভাই-ভাবিদের সাথে ঝগড়ার কয়েক ঘন্টা পর ফিরোজা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর ভেদুরিয়া গ্রামের মোঃ শহীদের স্ত্রী। রবিবার (১০ অক্টোবর) দুপুর ৩ টার দিকে ওই গ্রামের ফলপান বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজ গোলদার জানান, নিহত ফিরোজা বেগম গত কয়েক মাস আগে তার বাবার বাড়ি ফলপান বাড়িতে পৌত্তিক জমিতে নতুন ঘর তুলে স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছেন। পৌত্তিক জমি-জমা নিয়ে তার দুই ভাই শাহেব আলী ও আইয়ুব আলীদের সাথে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে মামলাও হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে  রবিবার সকালের দিকে ভাই ও ভাবিদের সাথে প্রচন্ড ঝগড়া হয় ফিরোজার সাথে। পরে দুপুরের দিকে ফিরোজা তার একমাত্র ছেলে আব্দুল্লাহকে দোকানে পাঠান। ছেলে বাড়ি ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ    দেখে মাকে ডাকতে থাকেন। এরপর স্থানীয়রা ছুটে এসে ঘরের দরজার ছিদ্র দিয়ে ফিরোজার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এবং ঘরের আড়ার সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
তিনি আরো জানান, হয়তো জমি জমার মামলা ও ভাই ভাবিদের সাথে ঝগড়াকে কেন্দ্র করে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...