অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

মা বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলো বিজেপি নেতা খসরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২১ রাত ০৯:৫৪

remove_red_eye

৬১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা সদর উপজেলা শাখার সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন খসরু (৬২) এর ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লা... রাজেউন)। সোমবার রাত পৌনে ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাসত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ওয়েষ্টার্নপাড়া এলাকায় শোকের ছাড়া নেমে আসে।
মঙ্গলবার বিকালে বাদ আসর খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে উকিল পাড়া গোরস্থানে পিতা মাতার কবরের পাশে দাফন করা হয়। এদিকে জানাজায় ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, খলিফা পট্টি ফেরদৌস জামে মসজিদের সভাপতি মিয়া মো: ইউনুস মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন। এদিকে আব্দুল্লাহ আল মামুন খসরুর মৃত্যুতে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান।
এদিকে বিজেপি নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব  গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও ভোলা সদর থানা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ প্রমুখ।
শোকবার্তায় বিএনপি নেতারা বলেন, আব্দুল্লাহ আল মামুন খসরু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন। তিনি সারাজীবন গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা। এ ছাড়াও ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান।     
উল্লেখ্য ২০ সেপ্টেম্বর রাতে ঢাকায় বাংলাদেশ স্পেশালিজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল মামুন খসরু ইন্তেকাল করেন ।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...