অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

৭৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় পরকীয়ার অভিযোগ এনে এক গৃহবধূকে  গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় নজরুল নামে এক ব্যক্তি ওই গৃহবধূকে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় নির্যাতনের শিকার গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী ওই গৃহবধূর স্বজনরা।

গত সোমবার (১৩ সেপ্টেম্বর) মাঝ রাতে অমানবিক এ ঘটনাটি ঘটলেও ৫/৭ দিনপরে  সামাজিক যোগাযোগ গমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হলে বর্বর এ ঘটনায় চলছে নিন্দার ঝড়।

ভোলা সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স রেখা আকতার জানান, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নির্যাতনের শিকার হয়ে দুই সন্তানের জননী হাসপাতালে ভর্তি হয়।  আমরা তার শারীরিক চেকআপে সরিলের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন পাওয়া যায় বর্তমানে সে চিকিৎসারত আছেন।

জানা যায়, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কাজিবাড়ীর প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী রুমা বেগমকে দির্ঘ দিন যাবৎ কূপ্রস্তাব দিয়ে আসছেন স্থানীয় নজরুল নামে এক ব্যক্তি। গত ১৩ সেপ্টেম্বর মাঝ রাতেও পূনরায় কূপ্রস্তাব নিয়ে গৃহবধূর ঘরে আসেন নজরুল। কূপ্রস্তাবে রাজি না হয়ে বাড়ির অন্যদের বিষয়টি জানালে। পরকীয়ার অভিযোগ এনে রাত দুইটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রকাশ্যে গাছে বেধে অমানবিক নির্যাতন করেন করা হয়।

গৃহবধু রুমার স্বজনরা জানায়, পূর্ব  শত্রুতাকে কেন্দ্র করে রুমার নামে মিথ্যা অপবাদ দিয়ে হঠাৎ ঘরে ডুকে পরকীয়ার মিথ্যা নাটক সাজিয়েছে রাতভর নির্যাতন চালিয়ে এই নজরুল।

তবে অভিযুক্ত মোঃ নজরুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ বলেন,ওই গৃহবধূর উপর পরকীয়ার অভিযোগে গাছে বেধে  প্রকাশ্যে নির্যাতনের খবরটি আমি শুনেছি। দুই পক্ষেকে ডেকেছি। দুই পক্ষের কথা শুনে এর সঠিক সমাধান করা হবে।

আর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,  এ বিষয় থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...