অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় ভোলায় আ’লীগের দোয়া মোনাজাত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২১ রাত ১০:৪৭

remove_red_eye

৬৪৯

এম ছিদ্দিকুল্লাহ  : ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধিন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও  সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ এর রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায়  ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজনে  মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময়  দোয়া অনুষ্ঠানে  ভার্চুয়ালি যুক্ত হয়ে তোফায়েল আহমেদ বর্তমানে তার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে তার চিকিৎসা চলছে। আগের চেয়ে অনেকটা সুস্থ্য হয়ে ওঠেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। শীগ্রই সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ভোলায় ফিরে আসবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
তিনি যাতে দ্রæত সুস্থ্য হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি গত মাসের ৩০ আগস্ট অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে স্কয়ার হাসপাতালে পরে এয়ার এম্বুলেন্সে দিল্লী নিয়ে যাওয়া হয়। এদিকে শনিবার ভোলার জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু , উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সম্পাদক আলী নেওয়াজ পলাশ,জেলা স্বেচ্ছা সেবক লীগ যুগ্ম আহবয়ক আবিদুল আলম সহ পৌরসভার কমিশনার সহ ১৩ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি , সম্পাদকরা।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...