বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২১ সকাল ১০:৪২
৭৬৮
বাংলার কন্ঠ প্রতিবেদক।।
সামাজির যোগাযোগ মাধ্যম ফেইসবুক ম্যাসেঞ্জারে ইসলাম ধর্মের মহা নবী হযরত মোহাম্মদ স: কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র কে সন্দেহভাজন হিসাবে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, ফেইসবুক ম্যাসেঞ্জারে গৌরাঙ্গ ও জয় রাম নামের ২টি আইডিতে চ্যাটিং এর কুরুচিপূর্ণ মন্তব্য স্কিন সট ছবি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ।এঘটনার পর রাতে কিছু দুস্কৃতিকারী গৌরাঙ্গ চন্দ্র দে’র ব্যক্তিগত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে গাড়ির কিছু ক্ষতিগ্রস্থ হয়। এ অবস্থায় পুলিশ গৌরাঙ্গ চন্দ্র দে’র বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
এদিকে কুরুচিপূর্ণ মন্তব্য স্কিন সট ছবি ভাইরাল হওয়ার ঘটনায় রাতেই ভোলা সদর মডেল থানায় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে নিজে একটি সাধারণ ডায়রি করেন । তাতে উল্লেখ করা হয় তার নামে একটি আইডি হ্যাক করে ধর্মবিরোধী উস্কানিমূলক পোস্ট শেয়ার করা হয়।
অপরদিকে দিকে বৃহস্পতিবার দুপুরে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে বিশেষ বৈঠক হয় প্রশাসনের সাথে।
অন্যদিকে ফেসবুকের মেসেঞ্জারে কটুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে হাটখোলা মসজিদ চত্বরে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ভোলা জেলা কমিটি। ইসলামী আন্দোলন ভোলা জেলা (উত্তর) সহ-সভাপতি মাওলানা তাজউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম ওবায়দুর রহমান, সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মাওালানা ইউছুফ আদনান, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, জাতীয় শিক্ষক ফোরামের ভোলা জেলা সভাপতি কাজী আ. রহমান, ইসলমী যুব আন্দোলনের ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার প্রমূখ। সমাবেশ থেকে কটুক্তিকারীর দৃস্টান্তমূলক শাস্তি ও প্রকৃত ঘটনা উৎঘাটনের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা।
এ সময় আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রকৃত ঘটনা উদঘাটনের কাজ চলছে। গৌরাঙ্গ চন্দ্র দে'কে সন্দেহভাজন হিসাবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে রাতে তাকে আদালতে প্রেরণ করা হয়। তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত