অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

চার দিন ধরে নিখোঁজ ভোলার আট জেলে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২১ সকাল ০৭:০৩

remove_red_eye

৬৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসারে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চার দিন ধরে আট জেলে নিখোঁজ রয়েছেন। গতকাল জীবিত উদ্ধার হওয়া দুই জেলে ভোলায় ফিরে এসে এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ এবং ফিরে আসা জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহসিন খান।
মহসিন খান জীবিত উদ্ধার হয়ে ফিরে আসা সিরাজ ও মজিদ মাঝির বরাত দিয়ে জানান, তাদের গ্রামের ১১ জন জেলে নীরব মাঝির নেতৃত্বে নীরব মাঝির ফিশিং বোট (মাছ ধলার নৌকা) নিয়ে গত ৫ সেপ্টেম্বর ইলিশ শিকারের জন্য বঙ্গোপসারের মাছ শিকার করতে গিয়েছিলেন। পরের দিন গভীর রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ফিশিং বোটটি ডুবে যায়। সিজার এবং মজিদ  ভাসতে ভাসতে বক্সবাজারের মনিপুরা পয়েন্টে চলে যান। এর পরদিন মঙ্গলবার অপর একটি ফিশিং বোট তাদের উদ্ধার করে। কিছুটা সুস্থ হওয়ার পর গতকাল বাড়ি ফিরে এলে ট্রলার ডুবির ঘটনাটি জানাজানি হয়।
স্থানীয় জনপ্রতিনিধি মহসিন খান আরও জানান, ডুবে যাওয়া ফিশিং বোটে থাকা নীরব মাঝি, বজলু মাঝি, শহীদ মাঝি, ইউসুফ মাঝি, রুবেল মাঝি, রফিক মাঝি ও সিরাজ মাঝির সন্ধান এখনো পাওয়া যায়নি। এদিকে চরফ্যাশন শ্যামরাজ মাছঘাটের আড়তদার আব্বাছ উদ্দিন সাংবাদিকদের জানান, নীরব মাঝির বোটে থাকা ১১ জেলের মধ্যে তিন জেলে উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া একজনের নাম জানা সম্ভব হয়নি। এ ছাড়া অপর আট জেলের কোনো সন্ধান গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...