অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়ে মঞ্চ মাতালেন ডিআইজি

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২১ রাত ০১:২৬

remove_red_eye

৯২৫

অচিন্ত্য মজুমদার :: ''থাকতে পারঘাটাতে তুমি পারের নাইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া'', ''এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই'' সব শ্রুতিমধুর লোকগীতি, দেহতত্ত্ব ও মুর্শিদী গান গেয়ে বুধবার রাতে ভোলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতান বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান ।

ভোলা আগমন উপলক্ষে তার সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করে ভোলা জেলা পুলিশ। বুধবার রাতে পুলিশ লাইন্স মিলনায়তনে এ মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান। 

অনুষ্ঠানের শুরুতে বরিশাল রেঞ্জ ডিআইজি ও উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৈফিক ই-লাহী চৌধুরী, বরগুনা জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, কোস্টগার্ডের দক্ষিণ জোনের কমান্ডার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রেঞ্জ পুলিশের ডিআইজির পাশাপাশি এসময় মঞ্চে গান পরিবেশন করেন ভোলার জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহামুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের পুত্র আরশিল ও কন্যা আমিরা, ডিআইও-১ মোঃ জাকির হোসেন ও তার মেয়ে ইয়াকা, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মানিক, ট্রাফিক পুলিশের এ.টি.এস.আই মোঃ জালাল, নরী পুলিশ সদস্য ইপা রানী। 

এছাড়া অতিথি শিল্পী হিসেবে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন বরিশাল ও ভোলার মঞ্চ মাতানো কন্ঠ শিল্পী নিপা সাহা, বাঁধন তালুকদারসহ পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদরা। 

সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে সঙ্গীতানুষ্ঠান। এসময় জমকালো আয়োজনের সুরের মূর্ছনায় মেতে ওঠে গোটা পুলিশ লাইন্স চত্বর। পুলিশ ও পুলিশের পরিবারের সদস্যসহ বিভাগীয় ও জেলাপর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন। 

সমাপনী বক্তব্যে ডিআইজি এস.এম আক্তারুজ্জামা বলেন, আমর সকলে পুলিশের একটি পরিবারের সদস্য। ভোলার বর্তমান পুলিশ সুপার নিষ্ঠা ও শততার সাথে কাজ করে যাচ্ছে। তাই তার হাতকে শক্তিশালী করতে ভোলা জেলা পুলিশের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বরিশাল বিভাগীয় পুলিশের প্রধান এই কর্মকর্তা। অনুষ্ঠানের শেষে পর্যায়ে পুত্র আরশিলের আঁকা ছবি উপহার হিসেবে ডিআইজির হাতে তুলে দেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...