অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কৃষকের জীবন জীবিকা সুরক্ষায় ১১ প্রস্তাব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২১ রাত ১০:৫৮

remove_red_eye

৭৮৮

জেলা পর্যায়ে নাগরিক ফোরামের সংলাপ

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বুধবার অনুষ্ঠিত  জেলা পর্যায়ে নাগরিক ফোরামের সংলাপে  কৃষকের জীবন জীবিকা সুরক্ষা ও উদবৃত্ত উৎপাদনের ( বাম্পার ফলন)  জন্য  ১১টি প্রস্তাব করা হয়েছে। এই সব প্রস্তাব বাস্তবায়িত হলে জেলায় ধানসহ ৪০ প্রকার কৃষি পণ্যের  বাম্পার উৎপাদন হবে। ইতিমধ্যে ভোলায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন ধান উদবৃত্ত হচ্ছে। তরমুজ, সবজিতে বাম্পার ফলন হচ্ছে। ১১ প্রস্তাব বাস্তবায়নে কৃষকের জীবন মানের পরিবর্তন আসবে বলে জানান নাগরিক কমিটির নেতারা। কোস্ট ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। প্রাস্তবগুলো অনুমোদনের ও বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও কৃষি বিভাগে প্রেরণ করা হয়েছে। এ  গুলো হচ্ছে, সরেজমিন পরিদর্শণ করে প্রকৃত কৃষকের তালিকা তৈরী করা,  প্রান্তিক কৃষককের মূলধন সংকটে বিনা সুধে ঋণ দেয়া, ভতুর্কি মূল্যে কৃষি উপকরণ বিতরণ , সরকারের দেয়া কৃষি উপকরণ যাবে প্রকৃত কৃষক পায় তা নিশ্চিত করা, কৃষিসেবায় সিটিজেট চার্টার নিশ্চিত করা , কৃষি বিভাগের মাঠ কর্মীদের কৃষকের ক্ষেত নিয়মিত পরিদর্শণ নিশ্চিত করা , সরকার নির্ধারিত মূল্যে কৃষকের  সার ও বীজ প্রাপ্তি নিশ্চিত করা, সরকারের দেয়া বিনামূল্যে বিতরণকৃত বীজ যাতে প্রকৃত দরিদ্র্য কৃষক পায় তা নিশ্চিত করা , সেচের জন্য কৃষককের বিদ্যুৎ বিল সাশ্রয়ী করা , জলবায়ু সহিষ্ণু জাতের বীজ কৃষকের মধ্যে বিতরণ নিশ্চিত করা ও প্রশিক্ষণের ব্যবস্থা  করা, ভোলাসহ উপকূলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে দ্রæত ক্ষতিপূরণ নিশ্চিত করা, কৃষকের উৎপাদিত পন্য মাঠ থেকে বাজারজাতের পদ্ধতি প্রশাসন থেকে নিশ্চিত করা । বৈঠকে  প্রস্তাব বাস্তবায়নের আশ^াস দিয়েছেন  কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহ ।  সংলাপে   কোস্ট নাগরিক কমিটির সভাপতি নুরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে কোস্ট ফাউন্ডেশনের  প্রকল্প সমন্বয়কারী মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রস্তাব বিষয়ে মতামত ব্যক্ত করেন, বিএডিসি’র সহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান ভুঁইয়া, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, কৃষক লীগ সভাপতি আল মামুন ,  নারী উদ্যোক্তা নাসরিণ জাহান, নাগরিক ফোরামের সদস্য ইয়ানুর বেগম, দৌলতখান নাগরিক ফোরামের সভাপতি  আলাউদ্দিন রতন, লালমোহন লডহার্ডিন্স ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি মোঃ নিরব, পূর্ব ইলিশা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, জয়নগর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ নূরনবী ।  

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...