বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২১ রাত ১১:১০
৮২০
কামরুল ইসলাম: ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের বর্জ্য যত্রতত্র যেখানে খুশি ফেলা হচ্ছে। প্রতিদিন হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জমানো বর্জ্যগুলো তিন তলা থেকে ভবনের জানালা দিয়ে নিচে ফেলা হচ্ছে। এতে করে হাসপাতালের নিচে ও ভবনের গ্রিলে আটকে থেকে দুর্গন্ধ তৈরী হচ্ছে। দীর্ঘদিন ধরে ময়লা অপসারণ না করায় একদিকে যেমন ভবন ভিতরে দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে হাসপাতালের নিচে ময়লার স্তুপে পরিনত হয়েছে। এত খারাপ করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ড ঘুরে দেখা যায়, ওয়ার্ডের প্রতিটি ফ্লোরে যত্রতত্র ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন আবর্জনা পড়ে রয়েছে। একই অবস্থা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডেও। হাসপাতালটির তৃতীয় তলায় আইসিইউ ওয়ার্ডের পাশ দিয়েই প্রতিদিন ময়লাগুলো উপর থেকে নিচে ফেলে দেয়া হয়। এতে করে ময়লাগুলো হাসপাতালের রেলিং ও জানালার গ্রিলে আটকে থেকে দুর্গন্ধ তৈরী হচ্ছে। এতে করে সেখানে থাকা রোগীরা দুর্গন্ধের মধ্যেই দিন পার করতে হচ্ছে। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে থাকা এক রোগীর স্বজন মো. মোশারফ হোসেন জানান, গত দুই দিন ধরে কোনো ক্লিনার আইসিইউ রুম পরিষ্কার করে না। এতে করে ভিতরে ময়লার স্তুপ জমে আছে। আর পুরো হাসপাতালটিতে যেখানে সেখানে ময়লা আবর্জনা পরে রয়েছে। এছাড়াও আইসিইউ রুমের পাশ দিয়ে প্রতিদিন ময়লা আবর্জনা ফেলানোর ফলে এখানে দুর্গন্ধ তৈরী হচ্ছে। অপর রোগীর এক স্বজন জানান, করোনা ইউনিটে যে সকল পরিচ্ছন্নকর্মী রয়েছে। তারা ঠিকমত ময়লা পরিষ্কার না করায়। পুরো হাসপাতালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুই তিন দিন পর মাঝে মধ্যে যা পরিষ্কার করে তাও ময়লাগুলো উপর থেকে ফালানোর কারনে ময়লা আটকে দুর্গন্ধ তৈরী হয়। এতে করে রোগীরা আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো দীর্ঘদিন ময়লাগুলো এক যায়গায় থাকায় এ থেকে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, এতদিন ভবনের পিছনের জানালার গ্লাস খোলা থাকায় ময়লাগুলো উপর থেকে নিচে ফালনো হতো। সে গ্লাসগুলো এখন বন্ধ করো দেয়া হয়েছে। এবং শ্রমিক নিয়ে আগের ফালানো ময়লাগুলো পরিষ্কার করে পৌরসভার গাড়ীতে করে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে থেকে ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেলানো যাবে না।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত