বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২১ সকাল ০৭:১৭
৯৮০
বাংলার কণ্ঠ ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেস তালেবানের দখলে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। তবে প্যালেসের পরিস্থিতি এখন কি অবস্থায় আছে তা অস্পষ্ট।
স্থানীয় সাংবাদিক বিলাল সারওয়ারির বলেন, ‘ক্ষমতা হস্তান্তর নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল তালেবান প্রতিনিধিরা। সেখানে চুক্তির একটি অংশ ছিল যে, প্রেসিডেন্ট আশরাফ গনি প্যালেসের ভেতরে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু তার পরিবর্তে তিনি এবং তার সহযোগীরা দেশ ছেড়ে চলে যান। তখন প্যালেসের কর্মচারীদের চলে যেতে বলা হয়েছিল এবং সেটি খালি ছিল।’
তালেবানরা পরে বার্তা সংস্থা রয়টার্সকে জানায় যে, তারা প্যালেস দখল করেছে।
এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন, রোববার প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
এ বিষয়ে জানতে আফগান প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, নিরাপত্তাজনিত কারণে আশরাফ গানির গতিবিধি সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগীরাও তার সঙ্গে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে আফগান টেলিভিশন নেটওয়ার্ক টোলো নিউজ। এমনকি আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও দেশ ছেড়ে পালিয়েছেন বলে শোনা যাচ্ছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত