অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলার ধনিয়া কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মে ২০২৬ বিকাল ০৫:৪৭

remove_red_eye

২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ধনিয়া ইউনিয়নে কিশোরীদের শিক্ষা, সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ‘শিক্ষা সুরক্ষা: কমিউনিটি-লেড এডুকেশন প্রোমোশন ইন রুরাল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কিশোরী ক্লাব গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গণি মাধ্যমিক বিদ্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় কিশোরী ক্লাব গঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জিজেইউএসের অফিসার মো. কামরুজ্জামান।
এ সময় বক্তব্য দেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন এবং প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান আনসারি।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গ্রামীণ এলাকায় কিশোরীদের ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে কিশোরী ক্লাব কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মত দেন তারা।
সভা শেষে নবম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তারকে সভাপতি, অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইসা আয়শা আক্তারকে সহসভাপতি এবং হাবিবা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কিশোরী ক্লাব পরিচালনা কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষক ইসরাত জাহানকে সদস্যসচিব করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...