অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৬ই আগস্ট ২০২১ রাত ১১:০৮
৮৩৭
অচিন্ত্য মজুমদার :: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় ৫০টি মামলায় ৪৯ জনকে ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধের ১৫তম দিন শুক্রবার দিনভর জেলার বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। তবে ছুটির দিন হলেও শহরে অসচেতন মানুষের ঘোরাঘুরি ছিল আগের কয়েক দিনের মতোই। পাশাপাশি রাস্তায় রিকশা, অটোরিকশাসহ যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি অথবা সামাজিক দূরত্বের পাশাপাশি বিধিনিষেধ মানার প্রবণতা নেই বললেই চলে। প্রশাসনের কঠোর নজরদারি আর জেল-জরিমানা আদায়েও থামানো যাচ্ছে না অতি উৎসাহী অসচেতন মানুষের স্রোতে। জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে সকাল থেকেই শুরু হয় মানুষের অবাধ বিচরণ। তবে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের কাছে জেল-জরিমানার শিকার হচ্ছেন অনেকেই।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৭টি মোবাইল কোর্টের মাধ্যমে বুধবার ৫০টি মামলায় ৪৯ জনকে ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে ভোলা সদর উপজেলায় ৪টি মোবাইল কোর্ট ৩৪টি মামলায় ৩০ জনকে ১৬ হাজার ৬০০ টাকা জরিমানা ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, তজুমদ্দিনে ১টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৭ জনকে ৫ হাজার ২০০ টাকা, লালমোহনে ১টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৮ জনকে ২ হাজার ৩০০ টাকা ও মনপুরায় ১টি মোবাইল কোর্ট ৪টি মামলায় ৪ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দৌলতখান, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় কোন অভিযান পরিচালনা করা হয়নি।
গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ৩৮৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ৯৩৫টি মামলায় ২ হাজার ৯৮১ জনকে ২৫ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা জরিমানা এবং ১৫২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত