অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২১ রাত ০২:০৩
৮৭৮
অচিন্ত্য মজুমদার :: ভোলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরো তিন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্ৰামের আবদুল রম মিয়াজী (৭২), তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জের লিজা (৩৫), মনপুরা উপজেলার চরজোতিনের শিরিন (৫৬) করোনা আক্রান্ত হয়ে এবং বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের রেখা বেগম উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যান। বুধবার ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোঃ সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪৫ জনে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে।
ভোলার সিভিল সার্জন দপ্তরের দেয়া ৫ আগস্টের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে ৪১২ জনের নমুনা পরীক্ষা করে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭৬ জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৪২.৭১ শতাংশ। এর মধ্যে ১০৫ জন ভোলা সদর, ১২ জন দৌলতখান, ১৬ জন বোরহানউদ্দিন, লালমোহন ১৩ জন, ১৫ জন চরফ্যাশন, ১১ জন তজুমদ্দিন ও ৪ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪ হাজার ৫৮৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬২৪ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯৬১ জন। এছাড়া ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ১ হাজার ৩৭৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯২ জন। বর্তমানে সেখানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে আরো অন্তত ২০০ জনকে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ২১ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে র্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত