অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ইলিশায় ইসলামিক মিশন কেন্দ্রের প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২১ ভোর ০৫:১০

remove_red_eye

৭৯৫

শহিদুল ইসলাম সাগর : ভোলা সদরের ইলিশায় ইসলামিক মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০১৮-২০১৯ ২০১৯-২০২০ অর্থ বছরের প্রশিক্ষণ সমাপ্তিকারী মুসলিম দুঃস্থ নারীদের জন্য যাকাতের অর্থে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে ইলিশা সরদার হাট ইসলামিক মিশন মিলনায়তনে ১৮ জন প্রশিক্ষণ সমাপ্তিকারী মহিলাদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইসলামিক মিশন ভোলার সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ হুমায়ূন কবির এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ জিয়াউর রহমান। সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ছোটন, ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন বাবুল, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজলুল হক মণি, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুর রহমানসহ ইসলামিক মিশন এর দায়িত্বশীল স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা

অনুষ্ঠান শেষে ইসলামিক মিশনের জন্য ভোলা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এর ধর্ম মন্ত্রণালয়ে সুপারিশ প্রাপ্ত প্রস্তাবিত ভবনের জমি পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন।

উল্লেখ্য, বিভিন্ন এলাকার দুঃস্থ ৬০ জন মুসলিম মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক এসব মহিলাদের মাঝ থেকে বাছাই করে ১৮ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...