অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২১ রাত ০৯:৩৪
৬০৬
অচিন্ত্য মজুমদার :: আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ২০২১ সালের জুন মাসে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ২য় বারের মতো বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই ) বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস,এম আক্তারুজ্জামান। এর আগে গত ২০২০ সালের জুলাই মাসে তিনি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন।
ভোলা জেলা পুলিশ সূত্র জানায়, অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলা সমূহের মধ্যে ভোলা জেলার মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম, অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রন ও স্বাভবিক রাখা, সকল শ্রেণি পেশার জনসাধারণকে সম্পৃক্ত করে সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত ও জনসাধারণের আস্থা নিয়ে আইনী কার্যক্রমকে গতিশীল করা ও সকলের কাছে গ্রহণযোগ্য করা, জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদানসহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।
বরিশাল রেঞ্জা ডিআইজি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মদক্ষতা ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়, যার মধ্যে ভোলা জেলা পুলিশ চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বাকিরা হলেন - ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন আল ফারুককে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, ভোলা ট্রাফিক বিভাগকে শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ এবং ভোলা সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ.কে.এম এহসান উল্লাহসহ বিভাগের সকল জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত