অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ রাত ১১:৪৪
৮৩২
অচিন্ত্য মজুমদার :: ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামানের বাবা আলহাজ্ব মোহাম্মদ আসাদুজ্জামান ও মা আলহাজ্ব ফিরোজা জামান গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন। তাদের রোগমুক্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য বিধি মেনে শহরের শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ ঠাকুর জিউর মন্দিরে এ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ সভাপতি শিবু কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিশ্বর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা, সহ দপ্তর সম্পাদক রাজন সাহাসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একই সময়ে শহরের শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দির, শ্রী শ্রী করুনাময়ী কালী মাতার মন্দিরসহ পৌর এলাকার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। পাশাপাশি সকল সনাতন ধর্মাবলম্বীরা নিজ নিজ অবস্থান থেকে এ প্রার্থনায় অংশ গ্ৰহণ করেন।
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই
ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম
যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত