অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৯ই জুলাই ২০২১ রাত ১২:৩২
৮৮৫
অচিন্ত্য মজুমদার:: ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ১ হাজার ১৫৯টি মামলায় ১ হাজার ১৯৪ জনকে ১১ লক্ষ ৪৫ হাজার ১৫০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
কঠোর বিধিনিষেধের ৮ম দিন বৃহস্পতিবার দিনভর শহরের গুরুপ্তপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। গণপরিবহন বন্ধ থাকালেও রিকশা ও অটোরিকশা চলাচল আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মূল সড়কে ভিড় আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি পাড়া মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে এবং চায়ের দোকানে জমজমাট আড্ডা দেখাগেছে।
এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় বৃহস্পতিবার ৮৩ জনকে ৬১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৪টি মোবাইল কোর্টের মাধ্যমে বৃহস্পতিবার ৮৬টি মামলায় ৮৩ জনকে ৬১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভোলায় গত ৮ দিনে ১৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ১৫৯টি মামলায় ১ হাজার ১৯৪ জনকে ১১ লক্ষ ৪৫ হাজার ১৫০টাকা জরিমানা এবং ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত