বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২১ রাত ০৯:৫৬
৮১১
বাংলার কণ্ঠ প্রতিবেদক :ভোলায় মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুল শিক্ষিকার পরিবারকে কুপিয়ে জখম করে বাড়ি ঘরে হামলা, ভাংচুর করেছে মাদকসেবিরা। এতে করে স্কুল শিক্ষিকাসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের হাজিরহাটে এ ঘটনা ঘটে।
আহত স্কুল শিক্ষিকা ও পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, বাপ্তা হাজির হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব লোকজন নিয়ে শুক্রবার রাতে মালার বাসার সামনে মাদক সেবন করছিলো। মালার স্বামী গিয়াস উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে বাসার সামনে মাদক সেবন করতে নিষেধ করেন। মাদক সেবনে বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার আনুমানিক ১২টার দিকে মাদক ব্যবসায়ী রাজিব ও তার পিতা মনির হোসেন দেশীয় অস্ত্র দা, বগি-দা নিয়ে স্কুল শিক্ষিকা সুলতানা লাইজু মালার বাসায় হামলা চালিয়ে তাদের কে কুপিয়ে জখম করে। এ সময় মনির ও রাজিব ধারালো অস্ত্র দিয়ে সুলতানা লাইজু মালা, তার স্বামী গিয়াস উদ্দিন, ছেলে জোবায়ের আলম দোলন ও মেয়েকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারী মাদকসেবির হাত থেকে বাঁচতে গিয়াস উদ্দিন চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ঝড়ো হয়। পরে হামলাকারী মনির ও রাজিব দৌড়ে চলে যায়। স্থানীয় লোকজন আহত স্কুল শিক্ষিকা সুলতানা লাইজু মালা, গিয়াস উদ্দিন, জোবায়ের আলম দোলনকে রক্তাক্ত জখম অবস্থা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আহত স্কুল শিক্ষিকা মালা বলেন, আমরা উধর্তন কর্তৃপক্ষ সহ প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ বিচার দাবি করছি। এ ব্যাপারে অভিযুক্ত মনির ও রাজিবের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে কাউকে ফোনে পাওয়া যায়নি বিধায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ভোলার বাপ্তায় স্কুল শিক্ষিকার পরিবারের উপর হামলার ঘটনা শুনেছি। এ ব্যাপারে এখনো ভুক্তভোগী অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত