অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৩রা জুলাই ২০২১ সন্ধ্যা ০৭:২৭
৯২৩
অচিন্ত্য মজুমদার : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শনিবার সকাল থেকে শহরে টহল দিচ্ছে নৌবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্যরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শহরের প্রবেশদ্বার বাংলা স্কুল মোড়, বরিশাল দালান মোড়, কালিনাথ রায়ের বাজার, বয়েজ স্কুল মোড়, ইলিশা বাস স্ট্যান্ড, নতুন বাজার, যুগীরঘোল মোড়, গাজীপুরা ডরোড, বাংলা বাজার ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয়া হচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার তানজিম বলেন, "বাংলাদেশ সরকারের নির্দেশনায় কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে ভোলাসহ ১৯টি জেলায় নৌবাহিনী মাঠে কাজ শুরু করেছে"। "আমরা সাধারণ মানুষ যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়, তারা যেন স্বাস্থ্যবিধি মানে, মাস্ক ব্যবহার করে এটা নিশ্চিত করার চেষ্টা করছি"।
সরেজমিনে দেখা গেছে, আগের লকডাউন ও বিধিনিষেধে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, দোকানপাট অর্ধেক সাটার তুলে লুকিয়ে খোলা রেখেছিল এবার তেমনটি ছিল না। এবারের কঠোর বিধিনিষেধে মানুষ কোভিড-১৯ থেকে রক্ষা পেতে ঘরে থাকা উত্তম মনে করছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও সড়কগুলোতে রিকশা এবং অটোরিকশা সীমিত চলাচল করছে। এছাড়া হাট-বাজার, দোকানপাট ও সড়কে উৎসুক মানুষের অহেতুক ঘোরাঘুরি বেশ কমেছে। তবে, মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা বাড়েনি।
যার ফলে স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় তিন দিনে ৪১৫টি মামলায় ৪৩৮ জনকে ৩ লক্ষ ৯২ হাজার ৮০০টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১১টি মোবাইল কোর্টের মাধ্যমে শনিবার ভোলার সাত উপজেলায় ৭৫টি মামলায় ৭৮ জনকে ৬০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত