অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ১০ দিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৮শে জুন ২০২১ রাত ১০:৪৪

remove_red_eye

১০৫০

অচিন্ত্য মজুমদার : ভোলায় ১০ দিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ হয়েছে। যেখানে গত ৮ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ১০ দিনে করোনা আক্রান্ত হয়েছিল ২৪ জন। তা পরবর্তী ১০ দিনে ২৭ জুন পর্যন্ত দ্বিগুণ বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৩টি নমুনা পরীক্ষায় নতুন করে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন ও ১ জন দৌলতখান উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ২৭.৯০ শতাংশ- যা গত এক মাসে সর্বোচ্চ। একদিন আগে রবিবার আক্রান্তের হার ছিল ১৭.১৪ শতাংশ। হঠাৎ করে একদিনের ব্যবধানে সংক্রমণের হার প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সিভিল সার্জর কার্যালয় সূত্র আরো জানায়, এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলায় করোনা শনাক্ত ২ হাজার ৩৭ জনে দাঁড়িয়েছে।
সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭৬ জন। নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৭৬ জনের।  একই সময়ে জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এ পর্যন্ত ৭৬৬জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫০ জন। সেখানে বর্তমানে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল রেফার্ড করা হয়েছে ১৩৫ জন।

ভোলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, হঠাৎ করেই ভোলায় করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, লকডাউনের খবরে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর নোয়াখালীসহ ভারত থেকে মানুষ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। এদের মাধ্যমে সংক্রমণ বৃদ্ধি পাওয়া শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সাত উপজেলায় গত ২৪ ঘন্টায় ৪৩ জনের হোম কোয়ারেন্টান নিশ্চিত করেছে। বর্তমানে জেলার বাইরে থেকে আসা  ৬৩ জন হোম কোয়ারেন্টানে রয়েছে বলেও জানান তিনি।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...