বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে জুন ২০২১ রাত ১১:১৩
৯৫৬
এম শরীফ আহমেদ : করোনা ভাইরাস পরিস্থিতিতে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী ছাড়া বেশিরভাগ শিক্ষার্থীরা পড়াশোনার বদলে বেঁছে নিয়েছে প্রযুক্তি গেইমসকে। এতে অনেকের আচরণগত সমস্যা হচ্ছে, অনেকে প্রচÐ জেদ করছে, ইমোশনাল রিঅ্যাকশন হচ্ছে। একটু বড়রা পরিবারের অন্যদের সাথে দূরত্ব তৈরি করছে, আইসোলেটেড হয়ে আছে, তারা তাদের রুমেই বেশি সময় কাটাচ্ছে।
এমন নানা সমস্যা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের বইমুখী করতে "বাসায় পড়ে,বাসায় শিখে" জিতে নাও ১০লাখ টাকার পুরষ্কার এমন শ্লোগানে ভোলা জেলায় " গুড ড্রীম বাংলাদেশ" আয়োজন করেছে " দ্বীপ শিক্ষাবৃত্তি ২০২১"। এতে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১শ জন বিজয়ীদেরকে ল্যাপটপ,শিক্ষা উপকরণ এবং ক্রেস্টসহ ১০লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করবে প্রতিষ্ঠানটি। এটি বাস্তবায়ন করবে অলাভজনক প্রতিষ্ঠান- " গুড ড্রীম বাংলাদেশ" এবং "ভোলা সাইক্লিং ক্লাব "।সবকিছু স্বাভাবিক থাকলে এ বছরের ডিসেম্বর মাসে অফলাইনে বাছাইপর্ব হবে আর স্বাভাবিক না থাকলে অনলাইনে বাছাইপর্ব হবে।
"দ্বীপ শিক্ষাবৃত্তি"র ব্যবস্থাপক জাবেদ মাহমুদ ফিরোজ এবং উপ-ব্যস্থাপক এম শরীফ আহমেদ বলেন, করোনা ভাইরাসের জন্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে না যেতে পেরে পড়াশোনা থেকে অনেকটা দূরে চলে গেছে। তাদেরকে বইয়ের সাথে বন্ধন বাড়াতে আমাদের এই উদ্যোগ। আশা করি এতে শিক্ষার্থীরা অনেকটা বইয়ের দিকে মন দিবে। তারা আরও বলেন,এতে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি, গণিত,ইসলাম শিক্ষা এবং বিজ্ঞান এই চারটি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের উপর উপর প্রশ্ন থাকবে। আগামী ৩১জুলাই পর্যন্ত চলবে রেজিষ্ট্রেশন কার্যক্রম । ১জুলাই থেকে জেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন এজেন্টদের কাছে রেজিষ্ট্রেশন করতে পারবে শিক্ষার্থীরা। অন্যদিকে আগামী ১আগস্ট থেকে ১০আগস্ট পর্যন্ত (ম্যাগাজিন+সিলেবাস) দেওয়া হবে এবং সাথে সাথে ফরম জমা নেওয়া হবে। ১নভেম্বর থেকে ১০নভেম্বর প্রবেশপত্র দেওয়া হবে। যেকোনো তথ্যের জন্য "দ্বীপ শিক্ষাবৃত্তি" ফেসবুক পেইজে নক করার জন্য আহ্বান জানান উদ্যোক্তারা।
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত