বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুন ২০২১ রাত ১১:২৮
৭৭২
ঘরে পানি ঢুকে মানুষের দুর্ভোগ চরমে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পৌর খাল ও ড্রেন বন্ধ থাকায় মঙ্গলবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে শহরের কালি বাড়ি রোডের বিল্লা মসজিদ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিস্কাশন না হওয়ায় ঘরবাড়িতে হাটু পরিমান পানি জমে যায়। ঘরবাড়িতে পানি প্রবেশে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। মঙ্গলবার সকালে এমন অবস্থা দেখা যায়, কালীবাড়ি ২ নং ওয়ার্ডের বিল্লাবাড়ি মসজিদ এলাকায় । একই অবস্থা ছিল পৌর আলগী এলাকায়। শহরের প্রধান সড়কেও পানি জমে থাকতে দেখা যায়।
গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা জানান, পৌর দুই নং ওয়ার্ডের কাউন্সিল মিজানুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি ব্যবস্থা নিবেন বললেও দিনভর দেখা যায় নি তাকে। পৌর প্রকৌশলী মোঃ জাকির হোসেন জানান, খালের দুই পাড়ে ওয়ার্কওয়ে নির্মান কাজ চলমান থাকায় খাল বন্ধ রাখা হয়েছে। তবে পানি নামার জন্য বিকল্প ব্যবস্থা করছেন। স্থানীয়রা জানান, শহরের পৌর আলগী, কালীবাড়ি রোড, পৌর রতনপুর, গাজিপুর রোড, অফিসার পাড়া বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শিবপুর ও ধনিয়া ইউনিয়নের কয়েক মেম্বার জানান, ভোলার খাল বন্ধ থাকায় তাদের এলাকার কম পক্ষে ১০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এছাড়াও শহরের বেশ কিছু পুকুর ভরাট হয়ে গেছে। যে কারনে অনেক এলাকায় জলাব্দতা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালের বৃষ্টিতে গাজিপুর রোড চেয়ারম্যান লেন মহল্লায় জলাব্ধতা দেয়া দেয়।
জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী জানান, শহরের এমন পরিস্থিতি কাম্য নয়। পানি নিস্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত