অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জুম্মার নামাজে মুসল্লীদের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুন ২০২১ রাত ১০:৩৩

remove_red_eye

৯২৫

এম ইসমাইল : ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট বাজার সংলগ্ন নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে মুসলিমদের ঢল নেমেছে । শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য দূর দূরন্ত থেকে ছুটে আসে মুসল্লিরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মসজিদের উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে মসজিদটি নির্মাণ করে ভোলার ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ণি এন্টারপ্রাইজ ও প্রিয়ন্তী এন্টারপ্রাইজ (জেবি)। মসজিদটি নির্মাণে সময় লেগেছে দুই বছর। যার ব্যয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা। নামাজ শেষ খতিব সাহেব মুসল্লিদের কে নিয়ে দুই হাত তুলে প্রার্থনা করেন। তিনি মসজিদটি কবুলিয়াতের দোয়া করেন। তার সাথে সাথে মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে একটি আলোকময় ধ্বনির বিন্যাস ঘটে। খতিব সাহেব মোনাজাতের শেষ দিকে, ভোলা জেলার অভিভাবক জননেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও মসজিদ বাস্তবায়নের সকল সহযোগী কারীর জন্য বিশেষ দোয়া করেন।
ভোলার পরাণগঞ্জ বাজার এলাকা থেকে জুম্মার নামাজ পড়তে আসা মুসল্লী আব্দুল্লাহ বলেন, এই মসজিদটি অত্যন্ত সুন্দর। গতকাল রাত থেকে স্বপ্নপুসেছি এই মসজিদটিতে আজকে জুম্মার নামাজ পড়বো। সে স্বপ্নকে বাস্তবায়ন করতে বৃষ্টি  উপেক্ষা করে ছুটে আসলাম। আলহামদুলিল্লাহ!  এসে নামাজ পড়তে পেরে নিজের মধ্যে স্বস্তি ফিরে পেলাম। মসজিদটির মনমুগ্ধকর দৃশ্য দেখে আমি মুগ্ধ।





জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

তরুণ উদ্যোক্তা আজিজুল ইসলাম আজিজ আর নেই

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

ইউএনওর স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের ভবন ভাঙার চেষ্টা

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ভোলা টিম

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

যে কলম তুলে ধরেছিল ভোলার মৃত্যুর মিছিল সেই কলমের মানুষ আজ স্মৃতিতে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

আরও...